মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দেবে বিএনপি

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দেবে বিএনপি

Manual6 Ad Code

মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দেবে বিএনপি। আগামী ২২শে সেপ্টেম্বর এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। বুধবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নীতিনির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সমাবেশে মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবেন। জাতীয় ঐক্যের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বৃহত্তর জাতীয় ঐক্যসহ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে অধিকাংশ সদস্য ড. কামাল হোসেনের নেতৃত্বের বিষয়ে পক্ষে মত দিয়েছেন। এখন এ ব্যাপারে লন্ডনে চিকিৎসাধীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবুজ সংকেত দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি।

Manual1 Ad Code
Manual2 Ad Code