১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সঙ্কট সামাল দিতে দূরদর্শী ভূমিকার জন্য জাতিসংঘের আসন্ন ৭৩তম সাধারণ অধিবেশনের সময় দুটি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অধিবেশন চলাকালে এ পুরস্কার দুটি গ্রহণ করবেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মাননবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ‘নজির স্থাপন করায়’ প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেবে।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস-ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এর আগে এ পুরস্কার পেয়েছেন বলে জানান তিনি।
মাহমুদ আলী আরও জানান, রোহিঙ্গা সঙ্কটের সমাধানে ‘দূরদর্শী নেতৃত্বের কারণে’ দাতব্য সংগঠন ‘গ্লোবাল হোপ কোয়ালিশন’র পরিচালনা পর্ষদ শেখ হাসিনাকে ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড দেবে।
নিউ ইয়র্কের এই সাধারণ অধিবেশনে যোগ দিতে ছয় দিনে সরকারি সফরে আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতি করবেন তিনি।
এবারের সফরে প্রধানমন্ত্রী ৫০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে যাবে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D