১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
সিলেট কেন্দ্রীয় কারাগারে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ৭৩ জন কারাবন্দীকে মুক্তি দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় তারা মুক্তি লাভ করেন। এ তালিকায় থাকা বাকি ৬৯ জন আজ সোমবার মুক্তি পাবেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৬০ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। তারা সর্বনি¤œ ৬ মাস থেকে সর্বোচ্চ ২ বছরের দন্ডপ্রাপ্ত কয়েদী।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, মানবিক দিক বিবেচনায় সরকারের নির্দেশনায় এসব বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। তিনি বলেন, সবমিলিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ বন্দী মুক্তি পাবেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৭৩ জনকে রোববার সন্ধ্যায় মুক্তি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের মুক্তি দেয়া হবে।
এসব কয়েদির মুক্তি পাওয়ার আগে সিলেট কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা ও সেবা) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এরপর সর্বমোট ১৪৯ বন্দীকে রোববার সিলেটের বিভিন্ন আদালতে হাজির করা হলে তারা নিজেদের করা অপরাধের দায় স্বীকার করেন এবং নিজেদের সংশোধন করার অঙ্গীকার করলে আদালত তাদের মধ্যে ১৪২ জনকে মুক্তি দেবার নির্দেশ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D