৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশের অভিযানের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। রোববার রাতে নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ করে তারা। নগরীর জিন্দাবাজার থেকে বের হওয়া মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনমুল হক, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ প্রমুখ।
এছাড়াও মিছিলে জেলা ও মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা জেলা বিএনপির সভাপতির বাসায় পুলিশ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা কারণে হয়রানীর উদ্দেশ্যে প্রশাসন উদ্দেশ্যমূলক ভাবে বিএনপির নেতাকর্মীদের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানী করা হচ্ছে। বক্তারা এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D