৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
১৬ সেপ্টেম্বর ২০১৮, রোববার : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে বাবনা পয়েন্ট থেকে বের করা মিছিল মার্কাজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ দাবি জানান। একই সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন তারা।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মঞ্জু আহমদের সভাপতিত্বে ও ২৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরফ উদ্দিন মুন্না এবং ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাবেল আহমদের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগী) নজরুল ইসলাম, সহ সভাপতি (পদত্যাগী) মাসরুর রাসেল, জেলার যুগ্ম সম্পাদক (পদত্যাগী) সোহেল ইবনে রাজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, এম.সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D