৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আগামীকাল ১৪ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাবেক নেতা মুক্তিযোদ্ধা মরহুম ম. আ. মোক্তাদির এর ২১ মৃত্যু বার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে ম. আ. মোক্তাদির স্মৃতি পরিষদ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে জুম্মার নামাজের পর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলের পরে কদমতলীতে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত। সন্ধ্যা ৭টায় জিন্দাবাদারস্থ নজরুল একাডেমিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নব্বই এর দশকে সিলেটের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ এবং ১৪দলীয় জোটের কেন্দ্রীয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২, (দিরাই-শাল্লা) আসনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী হামিদুল কিবরিয়া চৌধুরী (আজহার চৌধুরী) উক্ত অনুষ্ঠানে বাসদ এবং এর অঙ্গসংগঠন সমূহের সাবেক ও বর্তমান সদস্য এবং সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এবং মরহুম মোক্তাদিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D