৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮
নগরীর লালদিঘীরপাড় হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে; ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে দোকান মালিককেও। এছাড়া নিম্নমানের খাবারপরিবেশনের দায়ে আরো একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পরিবেশ অধিফতর সিলেটের উপ-পরিচালক আলতাব হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হকার্স মার্কেটের জাকির এন্টাপ্রাইজ থেকে ৫১ কেজি পলিথিন জব্দ ও পলিথিন রাখার দায়ে দোকান মালিক জাকির আহমদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিউ রাকা এন্টারপ্রাইজকে খুচরা পলিথিন বিক্রির দায়ে পাঁচশ’ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে ইউসুফ রেস্টুরেন্টে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D