৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
সিলেটেরর মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস সংলগ্ন পাকা রাস্তা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একটি টয়োটা নোয়া গাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- শাহপরান থানাধীন শিবগঞ্জ লামাপাড়ার সোহেল আহমদ (৩১), বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামের জব্বার হোসেন চৌধুরী রোহান (৩২), সুনামগঞ্জের ধর্মপাশা থানার দৌলতপুর রামাপুর গ্রামের মাসুম আহমদ (২৯) ও সদর থানার পাইকাপন দুর্গাপাশার মো. রব্বানী (৩০)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D