৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮
৮ সেপ্টেম্বর ২০১৮, শনিবার ।। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলায় নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক রিজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার সকাল ১১টায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে এই মানববন্ধন কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিবর্তিত কর্মসূচির কথা জানানো হয়।
আজ শনিবারের সমাবেশ ও সোমবারের মানবন্ধনে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D