২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,সরকারের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির প্রধান চ্যালেঞ্জ।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল দশটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর আরো বলেন, ‘আজ আমাদের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি আমাদের জন্য আজ কোন উৎসবের দিন নয়। দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী খালেদা জিয়া কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলায় নির্বাসিত। তাদেরকে ছাড়াই আমরা আজ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি’।
‘আজকের দিনে আমাদের শপথ হবে এই ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, সমাজ বিরোধী সরকার, যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সমস্ত অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো’।
তিনি বলেন, ‘এই সরকার রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তারা (সরকার) জবরদস্তি মূলকভাবে ক্ষমতায় বসে মানুষের সকল অধিকার হরণ করেছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ এই দানবকে অপসারণ করে তাদের দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষা করা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশনেত্রীকে মুক্ত করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা। ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো’।
এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা.এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তৈয়মুর আলম খন্দকার, ফরহাদ হালীম ডোনার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D