৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮
সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা ঠেকাতে যারা নেতত্ব দিয়েছেন তাদের রেহাই নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এর তদন্ত হবে। যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট রেজিস্টারি মাঠে শোক দিবসের বিভাগীয় আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় এমনি-এমনি হয়নি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকরাই নৌকাকে ডুবিয়েছে। এ নিয়ে কেন্দ্রে অনেক অভিযোগ পড়েছে।’
‘আমি সিলেটে কেবল ভাষণ দিতে আসি নাই, সিসিক নির্বাচন নিয়ে যেসকল অভিযোগ উঠেছে সেগুলোকে খতিয়ে দেখতে এসেছি। নির্বাচনে যারা আত্মবিনাশী কাজ করেছেন তাদের রেহাই নেই। অভিযোগ প্রমানিত হলে যতই প্রভাবশালী নেতা হন না কেন? তাদের কঠিন শাস্তি পেতেই হবে। বিশ্বাসঘাতক কেউই রেহাই পাবেন না বলেও উল্লেখ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের পুনরাবৃত্তি আগামী নির্বাচনে হবে না। কারা থাইল্যান্ড মালয়েশিয়া যাচ্ছেন, গোপন বৈঠক করছেন সব তথ্য আমাদের জানা আছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন- সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট-৩আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোটেক লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D