২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮
দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুটো বিয়োগ দরকার। রাজাকার এবং রাজাকারের পৃষ্ঠপোষক খালেদা-বিএনপিকে বাদ দিতে হবে। আগামী নির্বাচনে খালেদা ও রাজাকারের চূড়ান্ত বিদায় হবে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে পিআইবি নিজেদের সেমিনার কক্ষে শোকাবহ আগস্ট স্মরণে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন জ্যেষ্ঠ সাংবাদিক স্বদেশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।
তথ্যমন্ত্রী বলেন, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত ধারাবাহিকভাবে আছে। বঙ্গবন্ধু হত্যার পর থেকে এ অপরাজনীতি শুরু হয়েছে। জঙ্গি-রাজাকারের আসল মা খালেদাকে বাদ দিয়ে অপরাজনীতি বন্ধ করতে হবে।
বঙ্গবন্ধু গবেষক ইতালির নাগরিক আন্না কোক্কিয়ারেল্লা বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নন, তিনি শুধু এ দেশের সব মানুষেরও নন, তিনি বিশ্ব মানবতার।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের সৃষ্টি, আবার তিনি নিজেও ইতিহাস সৃষ্টি করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য সচিব আবদুল মালেক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D