বিয়ানীবাজারের লাউতা ও মুল্লাপুর ইউনিয়ন যুবদলের কমিটি অবৈধ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮

বিয়ানীবাজারের লাউতা ও মুল্লাপুর ইউনিয়ন যুবদলের কমিটি অবৈধ

২৭ আগস্ট ২০১৮, সোমবার : গত কয়েকদিন থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন ও মুল্লাপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মামুন বলেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আওতাধীন কোন ইউনিয়ন কমিটি দেয়ার এখতিয়ার নেই উপজেলা কমিটির, কারন বিয়ানীবাজার উপজেলা যুবদল অনেক আগেই কেন্দ্র থেকে বাতিল করা হয়েছে ।

ঘোষিত কমিটি কেন্দ্রীয় যুবদল কর্তৃক নির্দেশিত নয় এবং সিলেট জেলা যুবদলের অনুমোদিত নয়, যার ফলে এ দুটি কমিটিই অবৈধ। জেলা যুবদল ব্যতীত ও কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া বিয়ানীবাজার উপজেলা যুবদলের আওতাধীন কোন ইউনিয়ন কমিটি অনুমোদনের এখতিয়ার অন্য কারো নেই।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা যুবদলের আওতাধীন কোন ইউনিয়ন কমিটি গঠন করা যাবেনা । সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন মামুন রশিদ। – বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট