বিয়ানীবাজার বালিঙ্গা নিবাসী সৈয়দ জালাল উদ্দিনের ইন্তেকাল : আজ জানাজা

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮

বিয়ানীবাজার বালিঙ্গা নিবাসী সৈয়দ জালাল উদ্দিনের ইন্তেকাল : আজ জানাজা

২৬ আগস্ট ২০১৮, রোববার ।। সিলেট বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা নিবাসী মৃত সৈয়দ এখলাছ আলীর কনিষ্ঠ ছেলে আমেরিকা প্রবাসী সৈয়দ জালাল উদ্দিন (অফিক) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। গতকাল শনিবার (২৫  আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা নিতে হেলিকপ্টার যোগে ঢাকা প্রেরণের জন্য এ্যাম্বুলেন্সে সিলেট আলিয়া মাদ্রাসা নিয়ে আসলে সেখানে হেলিকপ্টারে থাকা কর্তব্যরত ডাক্তার সৈয়দ জালাল উদ্দিনকে মৃত ঘোষনা করেন।

পরে নগরীর পনিটুলাস্থ ৯২/১-পল্লবী আবাসিক এলাকার নিজ বাসায় মরহুমের লাশ নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে সৈয়দ জালাল উদ্দিন স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার (২৬ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য স্বজনদের অনুরোধ জানিয়েছেন মরহুমের বড় ভাই সৈয়দ মফিজ উদ্দিন।

এদিকে পরিবার সূত্রে জানা যায় মরহুমের বড় ছেলে সৈয়দ মাছুম আহমদ পারভেজ বাবার জানাজার নামাজে শরিক হওয়ার জন্য জার্মান থেকে রওয়ানা দিয়েছেন।
 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট