২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮
কুষ্টিয়া : ‘বিএনপি আসলে গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা দণ্ডিত খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হৈচৈ করছে। আর মামলার আসামি খুনিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু
শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ স্থানীয় জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইনু বলেন, ‘বিএনপি এমন একটি দল, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ, তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা নয়, সৎমা। উনি আসলে জঙ্গি, রাজাকারতন্ত্রের আসল মা। সে জন্য গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করা হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে তাদের কোনো কাজ নেই। আজকে খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে, এই শর্ত যারা দেন, তারা কার্যত নির্বাচনটাকে বানচাল করতে চান। যেমন রায়ের আগে হৈচৈ করে খুনিদের আড়াল করা, রক্ষা করার অপচেষ্টাই চালাচ্ছে তারা।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D