বিশ্বনাথে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৮

বিশ্বনাথে হত্যা মামলার আসামি গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে মিজানুর রহমান (২০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার লালটেক গ্রামের সিদ্দেক আলীর ছেলে। বুধবার রাতে তাকে ছাতক উপজেলার লাকেসর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা রয়েছে। মামলা নং ২৪ (তাং ২৬.০৫.১৮ইং)।

হত্যা মামলার আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট