৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৮
দেশের সবচেয়ে বড় গরু মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘রাজাবাবু’কে কুরবানি দেয়া হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলায়।
বৃহস্পতিবার (২৩ আগষ্ট) ঈদুল আজহার দ্বিতীয় দিন গরুটি কোরবানি দিয়েছেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের মুনসিফ আলী। এসময় রাজাবাবুকে শেষবার দেখতে আশপাশের গ্রামের উৎসুক মানুষ ভিড় জমান।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এ গরুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ।
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদরগাওঁ গ্রামের শিল্পপতি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুনসিফ আলী রাজাবাবুকে কিনেছেন সাড়ে ১৮ লাখ টাকায়।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা. সেলিম জাহান বলেন, গত মঙ্গলবার (২১ আগস্ট) সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে। গরুর মালিক খাইরুল ইসলাম খান্নুর মেয়ে ইতি আক্তার মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে অতিযত্নে পালন করেছেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এ গরু।
এবারের কোরবানির ঈদে রাজাবাবু দেশের সবচেয়ে বড় আকারের ও বেশি ওজনের বলে দাবি করেন খান্নু মিয়া। তিনি বলেন, দুই বছর আগে সাভারের বারাহিরচর এলাকার কৃষক কুদ্দুস মুন্সীর কাছ থেকে চার লাখ ৮০ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছি আমি। গত ২১ আগষ্ট মঙ্গলবার সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবুকে বিক্রি করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D