৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮
বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড সংগ্রহে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
পবিত্র ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড বিক্রি বন্ধ থাকবে। একারণে সবকটি ব্যাংকের শাখায় ভীড় করছেন গ্রাহকরা।
রোববার সপ্তাহের প্রথম দিনে নগরীর মহাজনপট্টি এনসিসি ব্যাংক, মিরাবাজারের ন্যাশনাল ব্যাংক, শিবগঞ্জে ইউসিসি ব্যাংকসহ একাধিক শাখা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সবকটি শাখায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের। একারণে কার্ড প্রদানে নিয়োজিত কর্মকর্তাকেও হিমশিম খেতে হচ্ছে।
সাধারণ গ্রাহকরা জানান, ব্যাংক ছাড়াও মুঠোফোনের মাধ্যমে যদি প্রিপেইড মিটারের কার্ড সংগ্রহ করা যেত তাহলে ভোগান্তি কিছুটা কমতো।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। যে কারণে টানা পাঁচদিন বন্ধ থাকছে কার্ড বিতরণ।
তাই, গ্রাহকদের কার্ড বিক্রি বন্ধের পূর্বে চাহিদা মত কার্ড ক্রয়ের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D