৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে আউশ ধান কাটা শুরু হয়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষক-কৃষাণীর মুখে ফুঠে উঠেছে তৃপ্তির হাসি। জানা গেছে, এবার জগন্নাথপুর উপজেলার উঁচু জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শে কৃষকরা আউশ ধান চাষে উৎসাহিত হন। ১৭ আগস্ট শুক্রবার সরেজমিন উপজেলার বিভিন্ন ছোট ছোট হাওরে গিয়ে দেখা যায় জমিতে বাম্পার পাকা আউশ ধান বাতাসের তালে তালে দুলছে। ধানের মৌ-মৌ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। জমিতে পাকা ধান দেখে কৃষক-কৃষাণীর মুখে তৃপ্তির হাসি ফুঠে উঠেছে। তা দেখে আগামীতে আউশ ধান চাষ করতে অন্যরাও উৎসাহিত হচ্ছেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, কৃষি অফিসের উৎসাহ-উদ্দীপনায় এবার উপজেলার ২৩৬০ হেক্টর জমিতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে জমির পাকা ধান কর্তন শুরু হয়ে গেছে। কৃষকরা মনের আনন্দে জমির ধান কেটে গোলায় তুলছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D