৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮
সিলেটের কানাইঘাটের জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বৃহস্পতিবার সকালে পৌরসভার বায়মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের মৃত আসদ রাজার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, ৩ বছর পূর্বে ফারুক আহমদ লন্ডন থেকে বাড়ীতে চলে আসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিন গংদের সাথে নিহত ফারুক আহমদ গংদের ফসলী জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। বৃহস্পতিবার সকালে ওই জমিতে ফারুক আহমদ গংরা ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিন গংরা বাধা প্রদান করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ‘নিহতের লাশ ময়না তদন্তে রয়েছে, তদন্ত পূর্বক অপরাধীদের আইনগত ব্যবস্থা গ্রহণ কর হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা কোন মামলা হয়নি বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D