২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮
‘বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারী বিএনপি-জামায়াত-খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে। এদের নির্বাসনে না পাঠালে দেশ আগুন সন্ত্রাস এবং জঙ্গি-সন্ত্রাসের সম্ভাবনা থেকেই যাবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্তিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ব্যর্থ এই জবরদখলকারী গোষ্ঠী সাম্প্রদায়িকতা ছুরিতে বারবার বাংলাদেশের আত্মাকে ক্ষত-বিক্ষত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জাসদ সভাপতি বলেন, বঙ্গবন্ধু হত্যার রাজনীতি বহনকারী বিএনপি ২১ আগস্ট করেছে। আগুন সন্ত্রাস করেছে, জঙ্গি সন্ত্রাস করেছে। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সেই সঙ্গে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খুনিদের সঙ্গে উল্লাস করেছে। সুতরাং নিরাপদ বাংলাদেশ চাইলে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের দেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে।
ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যা করে জবরদখলকারী খুনিরা রাষ্ট্রের ভিত্তি ধ্বংস করার চেষ্টা করেছিলো। একই সঙ্গে তারা বাংলাদেশের আত্মাকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আত্মাকে হত্যা করতে পারেনি।’
শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর স্বপ্ন জীবন পেয়েছে জানিয়ে এ জাসদ নেতা বলেন, ‘শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু- আবারো বাংলাদেশে স্ব-সম্মানে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এই প্রত্যাবর্তন পর্বটা এখনো নিরাপদ নয়। ১৫ আগস্টের মধ্য দিয়ে যার বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই বঙ্গবন্ধু তার রাজনৈতিক স্বপ্ন নিয়ে বাংলাদেশের দৃষ্টিকে প্রসারিত করে রেখেছেন।’
ইনু বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার রাজনীতি বহনকারী বিএনপি ও খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। দেশে আগুন-সন্ত্রাস করেছে, জঙ্গি-সন্ত্রাস করেছে। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সেই সঙ্গে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খুনিদের সঙ্গে উল্লাস প্রকাশের করেছে। সুতারাং নিরাপদ বাংলাদেশ চাইলে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D