২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা, উপজেলায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, দিবসটি উপলক্ষে খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ঢাকাসহ প্রতিটি জেলা, উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর না নেয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি। এসময় নিরাপদ সড়কের দাবিতে আহত ও আটক ছাত্র ছাত্রীদের সাথে সরকার অমানবিক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D