২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
কুষ্টিয়া : বিএনপিকে সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিয়ে রাজনীতিতে টিকে থাকার পরিকল্পনা করতে পরামর্শ দিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইনু বলেন, সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিন। কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন, সে পরিকল্পনা করুন। তিন মাস পর নির্বাচন হবে, সেই নির্বাচনের চেষ্টা করেন।
শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
ইনু বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করে না। শিশুদের ৯ দফা অক্ষরে অক্ষরে শেখ হাসিনার সরকার বাস্তবায়ন শুরু করেছে।’
তিনি বলেন, ‘শিশুদের আন্দোলন নিয়ে যারা ঘোলাজল তৈরির চেষ্টা করেছে, সেখানে মাছ শিকার আর হবে না। ঘোলাজলে বিএনপি-জামায়াতই ডুবে মরবে।’
এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি আতাউর রহমান আতা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D