৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৮
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন বলেছেন, ‘দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলার সবুজ ভূখন্ডে আর কোন নির্বাচন করতে দেয়া যাবেনা। তাই তাকে মুক্ত করতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচী বাস্তাবয়নে সবাইকে প্রস্তুতি নিতে হবে।’
মঙ্গলবার বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার রাধানগরে স্থানীয় বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহপরানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলাদার হোসেন সেলিম।
ইউনিয়ন বিএনপির সেক্রেটারী সাইদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সেক্রেটারী শাহআলম স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজি শাহবুদ্দিন, সহ-সভাপতি শওকত আলী, সেক্রেটারী হাজি সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক বাবু খোকন রঞ্জন দে, জেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, মাহবুব আহমদ, বাহারুল আলম বাহর, খালেদ আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, এবিএম জাকারিয়া, ইন্তাজ আলী, বিএনপি নেতা লুৎফুর রহমান, জসিম উদ্দিন, যুবদল সভাপতি এমএ মতিন, বিএনপি নেতা জয়নাল আবেদীন, হাজি ফখরুল, জাহাঙ্গির আলম, এবাদুর রহমান, জাকারিয়া, সায়েদ মেম্বার, আজাদুর রহমান, আতিকুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল সভাপতি জাহিদ খান ও সেক্রেটারী গোলাম কুদ্দুস কামরুল, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসিম, ছাত্রদলনেতা নুরুলহুদা খসরু, বিলাল উদ্দিন, হারুনুর রশিদ,সোহেল রানা, ইকবাল হোসেন, সাদেক আহমদ, মুমিনুল হক, হেলোয়ার, ইউসুফ, শ্রমিকদল নেতা শরিফ উদ্দিন, চাঁন মিয়া ও লাল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলাদার হোসেন সেলিম আগামী ১৩ই আগস্ট পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এ উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D