আজও সিলেটে বাস চলাচল বন্ধ, রাস্তায় নামছে শিক্ষার্থীরাও

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮

আজও সিলেটে বাস চলাচল বন্ধ, রাস্তায় নামছে শিক্ষার্থীরাও

সিলেটে দ্বিতীয় দিনেও অঘোষিত শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে সিলেট থেকে দূর পাল্লার বাসসহ সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মালামাল পরিবহনের জন্য ট্রাক চলাচল অব্যাহত রয়েছে।

শনিবার (৪ আগস্ট) সকাল থেকে রাস্তায় অবস্থান করছেন শ্রমিকরা। তারা নগরের উপকন্ঠে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে হালকা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন।

এদিকে, শিক্ষার্থীরাও দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিকেল ৪টার দিকে নগরের উপকন্ঠ হুমায়ন রশিদ চত্ত্বরে অবস্থান নেওয়ার কথা রয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে সিলেটে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করা করা হচ্ছে।

এ ব্যাপারে সিলেট পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, শ্রমিক ও গাড়ির নিরাপত্তার কারণে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোথাও হালকা যান চলাচলে বাধা না দেয়ার জন্য বলা হয়েছে। কেউ হালকা যানবাহন চলাচলে বাধা দিলে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট