হবিগঞ্জে ছাত্রের গায়ে এসিড নিক্ষেপ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আটক

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

হবিগঞ্জে ছাত্রের গায়ে এসিড নিক্ষেপ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আটক

হবিগঞ্জ টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রের গায়ে এসিড নিক্ষেপ ঘটনায় অভিযুক্ত রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা খাতুন জানান, ছাত্রের শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় হবিগঞ্জ টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা শিক্ষকের শাস্তি দাবিতে রাস্তা অবরোধ করে।

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকসহ অন্যরা সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়। এ সময় শিক্ষক আব্দুল কাইয়ুম এসিড নিক্ষেপের কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে।

এসিডে আক্রান্ত মঈনুদ্দিন জানায়, শনিবার বেলা পৌনে ১১টার দিকে সে শিক্ষক আব্দুল কাইয়ুমের ক্লাসে সাবান তৈরি শিখতে যায়। এ সময় টেবিলে হাত দিলে রাগের মাথায় শিক্ষক তার শরীরে এসিড ছুড়ে দেন। পরে অন্যান্য ছাত্র ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম জানান, এসিডে তার শরীর ঝলসে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট