৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৮
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে আনন্দ মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় সামাদ বলেন, আমরা আশাবাদি বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ছাত্রলীগের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। এছাড়াও এই কমিটি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে।
নতুন কমিটিতে মো. রেজানুল হক চৌধুরী শোভন সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো. রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D