৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
৩১ জুলাই ২০১৮, মঙ্গলবার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের ফলাফল জানা গেছে।গতকাল সোমবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ধরা পড়ে অনেক।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের দিক থেকে আওয়ামী লীগের কাউন্সিলররা এগিয়ে গেছেন। তবে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিএনপির প্রার্থীরা বেশি জয়ী হয়েছেন। গতকাল বিকালে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ২৭ ওয়ার্ডের মধ্যে ঘোষিত ফলাফলে ২৬টির মধ্যে আওয়ামী লীগ ১৫, বিএনপি ৮, জাতীয় পার্টি ২ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নির্বাচিত হয়েছেন। আর মহিলা কাউন্সিলরদের মধ্যে ৫টিতে বিএনপি ও ৪টিতে আওয়ামী লীগ সমর্থনের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ড সৈয়দ তৌফিকুল হাদী (বিএনপি), ২নং ওয়ার্ড বিক্রম কর সম্রাট (আওয়ামী লীগ) ৩নং ওয়ার্ড আবুল কালাম আজাদ লায়েক (আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ড রেজাউল হাসান কয়েস লোদী (বিএনপি), ৫নং ওয়ার্ড রেজওয়ান আহমদ (স্বতন্ত্র), ৬নং ওয়ার্ড ফরহাদ চৌধুরী শামীম (বিএনপি), ৭নং ওয়ার্ড আফতাব হোসেন খান (আওয়ামী লীগ), ৮নং ওয়ার্ড ইলিয়াছুর রহমান (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ড মোখলেছুর রহমান (আওয়ামী লীগ), ১০নং ওয়ার্ড তারেক উদ্দিন (আওয়ামী লীগ), ১১নং ওয়ার্ড রকিবুল ইসলাম ঝলক (আওয়ামী লীগ), ১২নং ওয়ার্ড সিকন্দর আলী (বিএনপি), ১৩নং ওয়ার্ড শান্তনু দত্ত সন্তু (আওয়ামী লীগ), ১৪নং ওয়ার্ড নজরুল ইসলাম মুনিম (আওয়ামী লীগ), ১৫নং ওয়ার্ড ছয়ফুল আমিন বাকের (আওয়ামী লীগ), ১৬নং ওয়ার্ড আব্দুল মুহিত জাবেদ (জামায়াত), ১৭নং ওয়ার্ড রাশেদ আহমদ (আওয়ামী লীগ), ১৮নং ওয়ার্ড এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল (বিএনপি), ১৯নং ওয়ার্ড এসএম শওকত আমিন তৌহিদ (বিএনপি), ২০নং ওয়ার্ড আজাদুর রহমান আজাদ (আওয়ামী লীগ), ২১নং ওয়ার্ড আব্দুর রকিব তুহিন (বিএনপি), ২২নং ওয়ার্ড ছালেহ আহমদ সেলিম (আওয়ামী লীগ), ২৩নং ওয়ার্ড মোস্তাক আহমদ (আওয়ামী লীগ), ২৪নং ওয়ার্ড সোহেল আহমদ রিপন (জামায়াত), ২৫নং ওয়ার্ড তাকবির ইসলাম পিন্টু (বিএনপি), ২৬নং ওয়ার্ড তৌফিক বক্স লিপন (আওয়ামী লীগ), ২৭নং ওয়ার্ডে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত।
ফলে বিজয়ী ঘোষণা করা হয়নি। এদিকে সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ৫টিতে বিএনপি ও ৪টিতে আওয়ামী লীগ সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-১, ২, ৩: সালমা খাতুন (আওয়ামী লীগ) সংরক্ষিত ওয়ার্ড-৪, ৫, ৬: কলসুমা বেগম পপি (বিএনপি), সংরক্ষিত ওয়ার্ড-৭, ৮, ৯: রেবেকা বেগম (আওয়ামী লীগ), সংরক্ষিত ওয়ার্ড-১০, ১১, ১২: মাসুদা সিদ্দিকা (বিএনপি), সংরক্ষিত ওয়ার্ড- ১৩, ১৪, ১৫: শাহানা বেগম সানু (বিএনপি), সংরক্ষিত ওয়ার্ড- ১৬, ১৭, ১৮: শাহানারা বেগম (আওয়ামী লীগ), সংরক্ষিত ওয়ার্ড- ১৯, ২০, ২১: নাজনীন আক্তার কনা (দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি), সংরক্ষিত ওয়ার্ড- ২২, ২৩, ২৪: রেবেকা আক্তার লাকী (বিএনপি), সংরক্ষিত ওয়ার্ড- ২৫, ২৬, ২৭: রোকশানা বেগম শাহনাজ (বিএনপি)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D