৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
৩০ জুলাই ২০১৮, সোমবার : সিসিক নির্বাচনে ৫নং ওয়ার্ডের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল হয়ে গেছে। এই ওয়ার্ডের রেডিও প্রতীকের কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল ও তার কর্মীরা সকাল ১০টার দিকে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা অন্যান্য কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের বের করে দেয়। এতে কেন্দ্রটিতে আতংক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশও সাথে সাথে প্রধান গেইট বন্ধ করে দিয়েছে।
রিমাদ আহমদ রুবেল ও তার কর্মীরা বুথে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে ব্যালট পেপারে সিল মেরে ভোটবাক্স ভরে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদসহ অন্যান্য প্রার্থীরা। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কেন্দ্রটি রিমাদ আহমদ রুবেলের কর্মীদের দখলে ছিল। এতে গোটা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। তবে কেন্দ্রটি এখনও রুবেল ও তার কর্মীদের দখলে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D