ভোট দিতে ঢাকা ত্যাগ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

Manual5 Ad Code

৩০ জুলাই ২০১৮, সোমবার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার জন্য সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে নিজ জেলা সিলেটে রওয়ানা হয়েছেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন।সিলেট পৌঁছার পর বেলা ১১টায় নগরের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট দেবেন তিনি।বিষয়টি নিশ্চিত করে অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি বলেন, ভোট দেওয়ার জন্য মন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছবেন।ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট নগরীর রিকাবীবাজার জেলা স্টেডিয়ামে অবতরণ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code