৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।
বৃহস্পতিবার বিকেলে নগরীর জেলরোড এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগ ও প্রচারণা বারুতখানা হয়ে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে চৌহাট্টাস্থ মানরু শপিং সিটির সামনে গিয়ে শেষ হয়। গণসংযোগে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তারা বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত বিশ্বের দোড়গোড়ায় পৌঁছেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’
এসময় স্বেচ্ছাসেবকলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ-সভাপতি এম এ সামাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, ফাহাদ আহমদ রুমেলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী গণসংযোগে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D