৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
২৭ জুলাই ২০১৮, শুক্রবার : গতকাল ২৬ জুলাই বৃহস্পতিবার সিলেট নগরীর ৭/৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে গণসংযোগ করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রচারনা ও গণসংযোগ শেষে এক পথসভায় মিলিত হন।
এসময় বিএনপির প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন যারা মুখে উন্নয়নের বুলি আর ভিতরে ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজি ফুটপাত দখল করে তাদের মিষ্টি কথায় না ভূলে সিলেটের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে সিসিক নির্বাচনে নগরবাসী ধানের শীষে ভোট দিবে ইনশাআল্লাহ্।
তৃতীয় দিনের প্রচারনা ও গণসংযোগে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু বলেন, যতই বাধা আসুক না কেন ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে নৌকা ভেসে যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি সব ধরনের ভয়ভীতির উর্ধ্বে থেকে নগরীর উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রদান করে পুনরায় আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার আহবান জানান। সেইসাথে নির্বাচনের পরে সিলেটের পুণ্যভূমি থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও এই অবৈধ সরকারের পতনের আন্দোলন গড়ে তোলার আহবান জানান ।
সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক প্রমুখ। গণসংযোগ ও পথ সভায় সিলেট জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D