৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
২৪ জুলাই ২০১৮, মঙ্গলবার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গতকাল ২৩ জুলাই সোমবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, তাতীপাড়া, চৌহাট্টায় জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে গণসংযোগ কালে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ, সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, হেলাল আহমদ, আব্দুল মালেক, ছালিক আহমদ চৌধুরী, আব্দুল খালিক, হাজী আব্দুল হান্নান খান, জাবেদ আহমদ, মাসুম আহমদ লস্কর, খোকন রঞ্জন দে, মঈন উদ্দিন, খালেদ, রফিক আহমদ, মোহাম্মদ ইসলাম উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, আব্দুস সাহিদ, সোহেল আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, আব্দুস সালাম, রজন মিয়া, জুয়েল চৌধুরী, মাহিদুল ইসলাম, আব্দুল মুমিন, আব্দুল মন্নান প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ জুলাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার মাধ্যমে নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করার সুযোগ দানে আহবান জানান। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D