৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে সন্ত্রাসী, বোমাবাজ, মানুষ হত্যাকারীদের বয়কট করুন। তিনি বলেন, সিলেটে শাহজালাল (রহ.) মাজার এলাকা ও রাজনৈতিক সভা সমাবেশে বোমা হামলা করে যারা নিরপরাধ মানুষকে হত্যা করে পবিত্র এ নগরীকে কলুষিত করেছে জনগণের কাছে তাদের ভোট চাওয়ার অধিকার নেই।’
শনিবার রাতে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী ছিদ্দেক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু’র পরিচালনায় সভায় মিসবাহ সিরাজ ৩০ জুলাই নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানের বিজয় নিশ্চিত করার জন্য নৌকা প্রতীকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
মিসবাহ সিরাজ আরো বলেন, সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সন্ত্রাসীরা মাঠে নেমেছে। সিলেটের বাইরে থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজদের এনে শহরে জড়ো করা হচ্ছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য এসব সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে তিনি নির্বাচন কমিশন এবং আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।
জনসভা শেষে বদর উদ্দিন কামরান আখালিয়া নয়াবাজার এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগ করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট রনজিত সরকার, প্রিন্স সদরুজ্জামান, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, সুদীপ দে, আব্দুস সুবহান, জাহাঙ্গীর চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, মোগলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হিরণ মিয়া, হাজী ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D