৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮
২২ জুলাই ২০১৮, রোববার : সিলেটে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আরিফুল হক চৌধুরী প্রমাণ করেছেন সিলেটের উন্নয়নে তার কোন বিকল্প নেই। বর্তমান সরকারে পায়ের নিচের মাটি সরে গেছে, তাই তারা পুলিশ ও গোয়েন্দা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করছে।
২১জুলাই শনিবার বিকেলে নগরীর কাজিটুলাস্থ গণসংযোগকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহিন, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ, জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, আল মামুন খান, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক,হাবিবুর রহমান হাবিব মেম্বার, অধ্যাপক মঈন উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, আমিন ইউ আহমদ, শাহ মাহমুদ আলী, মইনুল ইসলাম মঞ্জু, সাহেদ আহমদ, মকসুদুল করিম নুহেল, সোহেল আহমদ, মঈন উদ্দিন, সোলেমান আহমদ সিদ্দিকী, মোস্তাক আহমদ, এহসানুল করিম মিশু, মাছুম আহমদ লশকর, সালেহ আহমদ, আব্দুস সাহিদ, জাকির হোসেন, আশরাফ আলী আ্লাম,দিলোয়ার আহমদ, মামুন আহমদ, আব্দুল মুহিম, কামরুল ইসলাম’সহ যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D