৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮
সিলেট নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আরিফুল হক চৌধুরী প্রমান করেছেন যদি কাজ করার সধিচ্ছা থাকে তাহলে বিরোধী দলে থেকেও কাজ করা যায়। চারিদিকে ধানের শীষের জোয়ার উঠেছে, এই জোয়ার আল্লাহ ছাড়া থামানোর কোন সুযোগ নেই।
শুক্রবার বাদ সন্ধ্যা মেডিকেল ২ নং গেট সংলগ্ন সড়কে, ১০,১১,১২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আরিফুল হক চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, সিলেট সিটি করপোরেশনের গত ৫ বছরের উন্নয়ন চোখে পড়ার মত, আরিফুল হক চৌধুরীর অসমাপ্ত কাজ কে সমাপ্ত করার জন্য আবারো সিলেটের জনগণ ধানের শীষ কে বিজয়ী করবে।
১০,১১,১২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আরিফুল হক চৌধুরীর সমর্থনে পথসভায় ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আমিনুর রশীদ খোকন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ মো. কবির আহমদ এবং জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ এর পরিচালনায় সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্ঠা খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, কেন্দ্রিয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কৃষক দল সভাপতি আব্দুল মুছাব্বির, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১০,১১,১২ নং ওয়ার্ডে সমন্বয়কারী এড. জাহেদ আহমদ, মহানগর বিএনপির উপদেষ্ঠা আলাউদ্দিন বাদশা, সাবেক কেন্দ্রিয় ছাত্র নেতা সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির কর্মসংস্থান সম্পাদক নাজমুল হোসেন রিপন, সদস্য সোহেল আহমদ, ১০ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি ছাব্বির আহমদ রাজু, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তুহেল, মহানগর বিএনপি নেতা মইন উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D