৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করতে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
শুক্রবার রাতে প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিলেটের একটি হোটেলে সংগঠনের আহ্বায়ক উপাধ্যক্ষ অজয় কুমার রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব কাসমির রেজার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যক্ষ শামসুল ইসলাম, অধ্যক্ষ এনামুল হক সর্দার, অধ্যক্ষ ফজলুল হক ও অধ্যক্ষ আবিদুর রহমান।
মিসবাহ উদ্দিন সিরাজ আরও বলেন, একটি ডিজিটাল সিলেট সবুজ ও পরিচ্ছন্ন সিলেট বাস্তবায়নে আশাকরি সিলেটবাসী এবার নৌকাকে জয়যুক্ত করবেন। বদর উদ্দিন আহমদ কামরান প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকল ভোটারদের সিলেটের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কাকে সমর্থন জানিয়ে সভায় আরও বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক সমাজের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, অধ্যাপক খালেদ মহিউদ্দিন আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নুল ইসলাম, অধ্যাপক দেলোয়ার হুসেন বাবর, জান্নাত আরা খান পান্না, বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল হুসেন, এম সাইদুর রহমান, মাসুদ করিম, আব্দুল হাই মাস্টার, রজত সরকার।
এ সংবাদটি 867 বার পড়া হয়েছে.

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D