৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ী মন্দিরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় মেয়র প্রার্থী উপস্থিত সকলের প্রতি আশীর্বাদ, সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, সিলেটের সবধর্মের লোক আমাকে অত্যন্ত ¯েœহ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে নগরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বার বার জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। আমিও চেষ্টা করেছি সুন্দর ও সুষ্ঠুভাবে নগরবাসীর সেবা করার। প্রতিবারই নগরীর দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক ধর্মের উপাসনালয়ে উন্নয়ন কাজ করেছি। তিনি বলেন, আমি মনে করে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাই প্রত্যেক ধর্মের মানুষ যাথে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সে ব্যাপারেও প্রয়োজনীয় সবকিছু করেছি। সবার সহযোগিতায় আসন্ন নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে -এমন আশাবাদ ব্যক্ত করে কামরান বলেন, নৌকা বিজয়ী হলে সবার মাঝে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে।
সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সহসভাপতি নৃপেন্দ্র সিংহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ’র পরিচালনায় সভায় কমিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুর সিংহ ও সত্যজিৎ সিংহ। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত সরকার, উত্তম সিংহ, অশোক শর্মা, পঞ্চু সিংহ, মুরলি সিংহ, মিন্টু সিংহ, শংকর সিংহ প্রমুখ।
সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কামরানকে নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। সভা শুরুর আগে ও সভা শেষে কামরান মির্জাজাঙ্গাল এলাকায় গণসংযোগ করেন। ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত লোকজন তাকে স্বাগত জানিয়ে নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তুলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D