৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮
১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী ও সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম। বৃহস্পতিবার বিকাল আড়াইটার কিচ্ছুক্ষন পরে বদরুজ্জামান সেলিম নির্বাচন থেকে তার সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষনা দেন।
এর আগে বুধবার রাতে সেলিমের বাসায় গিয়েছিলেন বিএনপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির সাথে সেলিমের বোঝাপড়ার মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
বুধবার রাতে সেলিমের হাজারীবাগস্থ বাসায় যান দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দিন আলম। তারা সেলিমের মায়ের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে নির্বাচন নিয়ে কথা উঠলে সেলিমকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন- ‘তুমি দলের লোক, তোমাকে দলে ফিরিয়ে আনতেই আমরা এসেছি।
এসময় বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীও সেলিমের বাসায় উপস্থিত হন। তখন তিনিও বদরুজ্জামান সেলিমকে নির্বাচন থেকে সরে যাওয়ার ব্যাপারে অনুরোধ করেন। কিন্তু, সেলিম নির্বাচনের ব্যাপারে তাদেরকে কোন সিদ্ধান্ত জানাননি। পরে একসাথে সেলিমের বাসায় রাতের খাবার খেয়ে ১২টার দিকে বেরিয়ে আসেন আরিফ’সহ বিএনপি নেতারা।
এ ব্যাপারে বদরুজ্জামান সেলিম বলেন- আমান উল্লাহ আমান এবং নাজিম উদ্দিন আলমের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আজ তারা সিলেটে এসেছেন তাই রাতের খাবার খেতে আমার বাসায় আসেন। এসময় আরিফুল হক চৌধুরীও উপস্থিত হন। আলাপকালে তারা আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আমি সেটি করতে পারব না বলে তাদের জানিয়ে দিয়েছি। আমি নির্বাচন করছি, এটাই ফাইনাল।
কিন্তু সেলিমের রাতের মন্তব্য সকালে পাল্টে গেছে। দলের নির্ভরযোগ্যসূত্র নিশ্চিত করেছে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা আজ বিকালে আবার সেলিমের বাসায় যাচ্ছেন। আর তাদের সামনেই আনুষ্ঠানিকভাবে সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন।
এর আগে বদরুজ্জামান সেলিম আরিফের ব্যাপারে বিভিন্নরকম অভিযোগ তুলেন। আরিফুল হক চৌধুরীকে দলের জন্য ক্ষতিকারক, দলের সুবিধাভোগী হিসেবেও উল্লেখ করেন। আরিফকে দেয়া দলের মনোনয়ন মেনে নিতে পারেননি বদরুজ্জামান সেলিম। নাগরিক কমিটির ব্যানারে মেয়রপদে প্রার্থী হন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D