৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
এ বছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭২ শতাংশ। ফলে এবার কমেছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
গতবারের তুলনায় এবার ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭০০ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ৮৭৩। এ বছর সিলেটে ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ১শ’ ২৭ জন।
জিপিএ-৫ ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের পাসকৃতদের মধ্যে ‘এ’ গ্রেডে পাস করেছে ৪ হাজার ৬৯২ জন, ‘এ মাইনাস’ গ্রেডে পাস করেছে ৭ হাজার ৭৩১ জন, ‘বি’ গ্রেডে পাস করেছে ১২ হাজার ৩৩৯ জন, ‘সি’ গ্রেডে ১৭ হাজার ৫৭ এবং ‘ডি’ গ্রেডে পাস করেছে ১ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী। এছাড়া অকৃতকার্য হয়েছে ২৬ হাজার ৯১৫ জন এবং বহিস্কার করা হয়েছে ২৮ জনকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D