সিলেটে শতভাগ ফেল ২ প্রতিষ্ঠানে, শতভাগ পাস ১০

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ২ টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে শিক্ষার্থীরা। এছাড়া শতভাগ পাসকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ১০। যা গতবার ছিল ৮টি।

প্রতিষ্ঠান দুটি হলো- সুনামগঞ্জের ছাতকের উত্তর সুরমা আসমত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মৌলভীবাজারের কমলগঞ্জের খয়রুন্নেছা খাতুন চৌধুরী কলেজ।

বৃহস্পতিবার ফলাফল প্রকাশ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।

ঘোষিত ফলাফলে এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.১১ শতাংশ। যা গতবারের চেয়ে ৯.৮৯ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৭২ শতাংশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট