৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের মান ভাঙ্গানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে দলের হাইকমান্ড।
এর অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে তাকে শাহী ঈদগাহস্থ তার বাসায় থাকতেও বলা হয়েছে। এই সময়ে একটি সংবাদ সম্মেলন হতে পারে বলে একটি সূত্র আভাস দিয়েছে।
বদরুজ্জামান সেলিম জানান, বুধবার রাতে তিন ঘন্টা ধরে তার সাথে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্যাহ আমান ও দলের কৃষি বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম। রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বৈঠক চলে। দুই নেতা বদরুজ্জামান সেলিমের বাসায় রাতের খাবারও খান। রাত ১১টার দিকে বৈঠকে যোগ দেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
তিনি জানান, আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে তার পরিবারের লোকজন তাকে বাসায় থাকতে বলেছেন। এ সময় বিএনপির আরো কয়েকজন কেন্দ্রীয় নেতা তার বাসায় আসতে পারেন বলে তাকে বলা হয়েছে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
বিএনপি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নির্বাচন থেকে বিরত রাখতে বদরুজ্জামান সেলিমের পাশাপাশি জোটের অন্য মেয়র প্রার্থীর বিষয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D