৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮
সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নগরীর বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখান, জেলরোড, ধোপাদিঘীরপাড়, পৌরবিপনী এলাকায় গণসংযোগ করেছেন।
আজ সোমবার গণসংযোগকালে কামরান বলেন, শেখ হাসিনার আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। যেখানে যাচ্ছে নগরবাসীর কাছ থেকে নৌকা প্রতীকের পক্ষে স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছি, তাই বিজয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।
তিনি বলেন, নগরবাসী পরিকল্পিত উন্নয়ন পাচ্ছে না। সরকার সিলেট নগরীর উন্নয়নে ব্যাপক অর্থ বরাদ্দ দিলেও সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা হয়নি।
গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থণা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি রশীদ আহমদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী এম.এ মতিন, সাধারণ সম্পাদক রুহুল মালিক ছুটন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান খোকন, আরিফ হাসান, গোল হাসান সাজন, এম. ইলিয়াছ দিনার, আব্দুল কাইয়ুম মুগলী, শেখ মুখলেছুর রহমান, কামাল আহমদ, কয়েছ আহমদ, আব্দুর রহমান, হাফিজুর রহমান, নাইম, সানি, সঞ্জয়, ফরিদ হাসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D