নৌকার প্রচারণায় সিলেটের ৯ পৌর মেয়র

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

নৌকার প্রচারণায় সিলেটের ৯ পৌর মেয়র

Manual4 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণা চালিয়েছেন গোপালগঞ্জের কুটালিপাড়ার মেয়রসহ সিলেট বিভাগের ৯ পৌর মেয়র। রোববার নগরীর মির্জাজাঙ্গাল থেকে প্রচারণা শুরু করেন তারা। এসময় তার ‘নৌকা’ প্রতীকের ভোট চেয়ে লিফলেটও বিতরণ করেন।

গণসংযোগকাল তারা বলেন, সিলেটে নৌকার প্রতীকের জোয়ার ওঠেছে। প্রতিটি মানুষের মুখে এখন শুধু নৌকার স্লোগান। মানুষ পরিবর্তনের ডাক দিয়েছে। তাই নৌকা প্রতীককে বিজয় করা হলে সিলেটবাসী সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া পাবে।

Manual6 Ad Code

তারা আরও বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের হাতে নৌকার প্রতীক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েসনের সভাপতি কুটালিপাড়ার মেয়র আব্দুল বাতেন, সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, বড়লেখার পৌর মেয়র আব্দুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমদ, কানাইঘাটের পৌর মেয়র নিজাম উদ্দিন আল-মিজান, বিয়ানীবাজারের পৌর মেয়র আব্দু শুকুর, জকিগঞ্জের পৌর মেয়র মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ছাতকের পৌর মেয়র আবুল কালাম, কুলাউড়ার পৌর মেয়র শফি-আলম ইউনুস।

Manual6 Ad Code

এছাড়া দলের নেতাকর্মীরাও তাদের সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code