|
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন তার সহধর্মিণী আসমা কামরান।
শুক্রবার বিকেলে দলের নারী কর্মীদের নিয়ে নগরীর ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি নগরবাসীর উন্নয়নের নৌকা প্রতীকের ভোট চান। সকলের সমর্থন, দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সাংগঠনি সম্পাদক সাবিনা ইয়াসমিন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেনা বেগম, ১৮নং ওয়ার্ড মহিলা যুবলীগের সভাপতি তিন্নি, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকবর হোসেইন সেলিম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. মিলাদ নুর, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন, আহমদ, সাধারণ সম্পাদক ইয়ামিন আহমদ, আব্দুল ওদুদ সোহাগ, মাসুক খান, রিফাত হোসেইন সাঈদ, মোরদ খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D