৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মেয়র নির্বাচিত হলে সিলেটের সার্বিক উন্নয়নে আমি অঙ্গিকারবদ্ধ। আমি আপনাদের সন্তান হিসেবে আজীবন আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে জানাতে চাই আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো আপনাদের পাশে সর্বদা এটা আমার প্রতিশ্র“তি। আমি সিলেটকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে সিলেটবাসীর কাছে ফুটিয়ে তুলতে চাই। আমি সর্বদা সব সময় সিলেটবাসীর উন্নয়নে যে কোন চ্যালেঞ্জ গ্রহন করতে প্রস্তুত। মানুষ যাতে সিটি কর্পোরেশনের সব সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করব।
তিনি শনিবার রাতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নয়াসড়ক এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বিপ্লব পালের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D