৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতিকে আরো সামনে নিয়ে যেতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার সিলেটে যে উন্নয়ন করেছে, তা আগে কখনও হয়নি। এর সম্পূর্ণ অবদান জননেত্রী শেখ হাসিনার। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামীতে নৌকাকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিলেট সিটি মেয়র পদেও আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বদর উদ্দিন আহমদ কামরানকে নির্বাচিত করতে হবে। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সন্ধায় গুলশান সেন্টারে জেলা শ্রমিকলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এর সমর্থনে কৌশল নির্ধারণী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওমীলীগের সদস্য ও মহানগর আওমী লীগের সভাপতি, মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন,পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন- মহানগর শ্রমিকলীগের সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিম,সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক, সিলেট এর সভাপতি মোঃ শওকত আলী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সিলেট এর সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মিহির কান্তি ভট্টাচার্য্য, বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক সিলেট অঞ্চলের সভাপতি এস.এম. আব্দুল হাই পীর, বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংকের সাবেক সভাপতি এহিয় আনসারী।
আরো বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, মোঃ হারুন, সালেহ্ আহমদ, আব্দুল ওয়াদুদ, জমশেদ বক্ত মনন, আক্তারুল ইসলাম খান স্বপন, আজিজুর রহমান, উপদেস্টা আওয়ল হোসেন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক দোলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যান সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক শাহ্ আলম সুরুক, জেলার সহ সম্পাদক নুর এ আলম, রফিক আহমেদ, সমরেন্দ্র সিংহ, সিলেট গ্যাস ফিল্ড এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান, জেলা শ্রমিকলীগের সিনিয়র সদস্য বিধু ভূষন চক্রবর্তী, নাজিম উদ্দিন খান, অপূর্ব কান্তি দাস, পানি উন্নয়ন বোর্ড সিবিএ এর সভাপতি মোঃ রেহান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বিএডিসি সিবিএ সভাপতি দিলীপ কুমার শীল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মুফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন এর সভাপতি সুদর্শন ভট্টাচার্য্য, বাংলাদেশ ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক আজিজ আহমেদ, সোনালী ব্যাংকের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, কৃষি ব্যাংকের সভাপতি আসকির মিয়া, সাধারণ সম্পাদক শানুর আলী, সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক আব্বাস আলী, রেল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি প্রনয় ঘোষ,সাধাণ সম্পাদক আদনান খান হেলাল, কার্যকরী সভাপতি আব্দুল জলিল,কার্যকরী সভাপতি শাহ্ আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল,জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রুপালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, হোটেল রেস্তোরা শ্রমিকলীগ নেতা আবুল কাশেম ও নাসির উদ্দিন, আবদুল আলী, গণপূর্ত সিবিএ এর সাধারণ সম্পাদক ওমর ফারুক, মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সাবেক সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, জালালব গাস সিবি সভাপতি মোরলি সিংহ ও সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D