৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮
৭ জুলাই ২০১৮, শনিবার : কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার কামাল মিয়া বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই জনগণের সাথে ছিলাম। মানুষের দুঃখ দুর্দশা, হয়রানি, অসহায়ত্ব খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। এ ক্ষেত্রে কাউন্সিলর হিসাবে দায়িত্ব পেলে মানুষের জন্য কাজ করার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবো। আমরা বিগত দিনে অনেক কাউন্সিলর দেখেছি। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ৫নং ওয়ার্ডকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
কামাল মিয়া কমিশনার থাকাকালীন সময়ে এলাকার সর্বস্তরের জনগনের সর্বাত্তক সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও পুনরায় সমর্থন চেয়ে ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৫নং ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী হিসেবে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার কামাল মিয়াকে সমর্থন দিয়েছে সিলেট মহানগর বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জিয়া উদ্দিন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সফী সাহেদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবীর শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী।
সভায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে কামাল মিয়াকে জয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়াও সভায় ৪, ৫ এবং ৬নং (সংরক্ষিত-২নং ওয়ার্ড) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে বিএনপির একক প্রার্থী হিসেবে রেহানা ফারুক শিরিনকে ভোটের মাঠে বিজয়ী করতে সকল নেতাকর্মী বৃন্দের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, মহানগর যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সাহেদ আহমদ চমন, তাহসীন চৌধুরী তানভীর, আব্দুল আজিজ, আবু বকর সিদ্দিক বাবু, সাহাবুদ্দিন আহমদ, মাহফুজ উস সামাদ চৌধুরী, হাবিবুর রহমান জুয়েল, রুমেল মনসুর, আব্দুস সামাদ ফাহিম, বদরুল আহমদ, রেজওয়ান আহমেদ, সাহেদ আহমদ, মোর্শেদ আলম, জুবের আহমদ, রায়হান আহমদ রাজু, বাবুল আহমদ, আরমান আহমদ মুন্না, মোঃ মাহবুব, আকরাম আহমদ, হৃদয় হাসান, ফাহিম আহমদ, সুমন আহমদ, রিপন আহমদ, রুবেল আহমদসহ অন্যান্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D