৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৮
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা বুধবার দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান। এখানে মনোনয়ন চেয়েছিলেন আরো ৪ নেতা। কিন্তু, জননেত্রী শেখ হাসিনা কামরানকে মনোনয়ন দেওয়ার পর বাকি ৪ জনের কেউই এর বিরোধিতা করেননি। সিলেটে ফিরে নৌকার প্রার্থীর পক্ষে তারা কাজ শুরু করে দিয়েছেন। দলীয় প্রার্থীর পক্ষে সিলেটের নেতাদের এই ঐক্য সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আমি আশাবাদি। আওয়ামী লীগ বৃহৎ রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন- গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনা যখন প্রার্থী হিসেবে কামরানের নাম ঘোষণা করেন, ঠিক তখনই মনোনয়নের আরেক শক্তিশালী দাবিদার আসাদ উদ্দিন তাকে বুকে জড়িয়ে ধরেন। তাৎক্ষণিক তাদের এই প্রতিক্রিয়া সিলেটের রাজনীতিতে আওয়ামী লীগের ঐক্য সারাদেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D