৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮
২ জুলাই ২০১৮, সোমবার : হাইকোর্ট থেকে দুটি মামলায় আগাম জামিন পেয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ৩৫ নেতাকর্মী।
আজ সোমবার বিচারপতি এনায়েতুল করিম তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
গত ১৫ ও ২৩ জুন পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় এ মামলা দুটি দায়ের করা হয়েছিল।
জামিনপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- মহানগর বিএনপির সিনিয়র সদস্য সাহেদ আহমদ চমন, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুল রকিব চৌধুরী, এমদাদুল হক স্বপন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহছান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুবের আহমদ জুবের, মহানগরের সহ-সভাপতি গোলাম আহমদ সেলিম চৌধুরী, আজিজ খান সজিব, হোসেন আহমদ, কামাল হোসেন, ফরহাদ আহমদ, এনামূল হক, ময়নুল ইসলাম, মাসুক আহমদ, কবির আহমদ উজ্জল, তানভীর আহমদ চৌধুরী, রাইসুল ইসলাম সনি, মিনার হোসেন লিটন, হোসাইন আহমদ, ফাহিম রহমান মৌসুম, আশরাফ উদ্দিন রাজীব, আলী আকবর রাজন, দুলাল রেজা, সদরুল ইসলাম লোকমান, তানিসুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, আবুল কাহের রাশেদ, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকি, মহানগরের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মেরাজ ভূইয়া পলাশ, এম. শুয়েব আহমদ ও শামসুদ্দিন শামসুল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D